বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া আসিফ মাহমুদের

    শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া আসিফ মাহমুদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে কার্যত সীমিত চলাচলের মধ্যেই আছেন বলে তারা জানেন। একই সঙ্গে তিনি তাকে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে দ্রুত হস্তান্তরের দাবি জানান।

    তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যদি এ বিষয়ে সত্যিই কোনো অবস্থান নিতে চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারেন। এরপর বাংলাদেশই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    উল্লেখ্য, একই সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা নতুন করে উত্তাপ তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন