বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • বাংলাদেশের টেস্ট জয় জাতির জন্য আনন্দের ও গৌরবের: জামায়াত

    বাংলাদেশের টেস্ট জয় জাতির জন্য আনন্দের ও গৌরবের: জামায়াত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দারুণ জয়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই জয়কে দেশের জন্য গর্ব ও আনন্দের বলে উল্লেখ করা হয়েছে।

    মঙ্গলবার (১২ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

    বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে টাইগাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ১০৪ রানের এই জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

    তিনি আরও বলেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

    মিয়া গোলাম পরওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ দল সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিতে সক্ষম হবে।

    তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন