বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • রাজধানীতে বিকেলেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার, হালকা বৃষ্টিতে ভিজছে ঢাকা

    রাজধানীতে বিকেলেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার, হালকা বৃষ্টিতে ভিজছে ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার আকাশ বুধবার (১৩ মে) বিকেল থেকেই কালো মেঘে ঢেকে যায়। হালকা ও কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিকেল সাড়ে চারটার মধ্যেই যেন সন্ধ্যার আবহ তৈরি হয় পুরো শহরে।

    দুপুরের পর থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি পড়তে থাকে, ফলে দিনের আলো কমে গিয়ে দ্রুতই অন্ধকার নেমে আসে।

    এদিন সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি মে মাসে দেশের বিভিন্ন স্থানে ৫-৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় এবং ১-৩ দফা তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হয়।

    পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসজুড়ে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে কোনো কোনো সময় তীব্র তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ