বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

    মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেলের মালিক ও চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, এসব মানুষ সাধারণত সম্পদশালী নন এবং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনেই মোটরসাইকেল ব্যবহার করেন।

    রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। কিন্তু মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত আর্থিকভাবে সচ্ছল নন; তারা জীবন ও জীবিকার তাগিদেই এই বাহন ব্যবহার করেন।

    তিনি আরও বলেন, রাজস্ব আহরণের প্রয়োজনে করের পরিধি বাড়ানো যেতে পারে, তবে জীবনসংগ্রামে থাকা এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়। সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তা পুনর্বিবেচনার আহ্বান জানাই। নতুবা এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ