বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নেতাকর্মীদের ফেলে পালানোদের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত

    নেতাকর্মীদের ফেলে পালানোদের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেসব দলের শীর্ষ নেতারা দেশের লাখো নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।

    সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এনসিপির আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সব দল এক অবস্থানে রয়েছে। তার ভাষায়, দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে দেওয়া হবে না।

    নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি কঠোর সমালোচনা করে বলেন, এ ধরনের নেতৃত্ব জনগণের প্রতি দায়িত্বশীল নয়।

    বক্তব্যে তিনি দেশে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিষয়েও সমালোচনা করেন। তিনি বলেন, সাধারণ পরিবারের সন্তানরা দেশে পড়াশোনা ও চিকিৎসা নিতে বাধ্য হলেও ক্ষমতাসীনদের অনেকে বিদেশে সুবিধা ভোগ করে।

    তিনি আরও দাবি করেন, দেশে এক ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি হয়েছে, যা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা জরুরি।

    হাসনাত আব্দুল্লাহ পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমন করা হয়।

    মাদক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে কিছু অসাধু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পুলিশের জবাবদিহি বাড়ানোর আহ্বান জানান।

    সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ