বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: মজনু

    মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: মজনু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়; গত ১৭ বছর ধরে দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    বুধবার (২০ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপির গৃহীত পদক্ষেপের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সেখানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    মজনু বলেন, জুলাই সনদ বিএনপিসহ সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং এটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি বা মিথ্যা তথ্য দিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

    তিনি আরও বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

    কর্মসূচি শেষে তিনি নয়াপল্টন, গুলিস্তান, গোলাপ শাহ মাজার ও শাহবাগ এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ