বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ জনে।

এছাড়া ওই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৭৫ জন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন