বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • মহাসড়কে ৬ দিন ভারী যান চলাচল বন্ধের নির্দেশ ডিএমপির

    মহাসড়কে ৬ দিন ভারী যান চলাচল বন্ধের নির্দেশ ডিএমপির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবেন। এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৬ দিন ট্রাক, কাডার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাডার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ, জ্বালানি, সার ও পচনশীল পণ্যবাহী যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

    ডিএমপি আরও জানিয়েছে, ঈদযাত্রার সময় রুট পারমিট ছাড়া বাস চলাচল করতে পারবে না। যাত্রী পরিবহনে নির্ধারিত টার্মিনাল ও কাউন্টার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামাও নিষিদ্ধ থাকবে।

    ঢাকা মহানগরীতে যানজট কমাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম ও মিরপুর রোডসহ বেশ কয়েকটি প্রধান রুট।

    এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু সড়কে একমুখী ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন