শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

    আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

    দেশের শীর্ষ সুপারশপ স্বপ্ন এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুমিষ্ট পাকা আম বিতরণ করা হয়। আম বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।

    দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখে। আয়োজক ও স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থেকে পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।

    উল্লেখ্য, শুধু মহাখালী (করাইল) নয়, দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই মৌসুমি আনন্দ পৌঁছে দিতে স্বপ্ন একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ঢাকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১ এবং উত্তরা (রাজাবাড়ি চৌরাস্তা, তুরাগ) এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট মহানগর অঞ্চলেও স্বপ্ন-এর পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    এ বিষয়ে স্বপ্ন-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ এন্ড ইএসজি) মোঃ মাহাদি ফয়সাল বলেন, “স্বপ্ন সবসময় বিশ্বাস করে, নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছি, তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছি এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।

    এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি—মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের কাছে এটি শুধু একটি ক্যাম্পেইন নয়; বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে স্বপ্ন-এর সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন