বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা সৌদি আরবের

    হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা সৌদি আরবের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, শৃঙ্খলা ও সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। একই সঙ্গে তিনি ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার উন্নয়ন ও আধুনিকায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন।

    বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

    ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও উমরাহ মন্ত্রী চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনার জন্য ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান।

    তিনি ধর্মমন্ত্রীকে মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    ড. আল রাবিয়াহ বলেন, এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকা ছিল অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। হজযাত্রীদের সেবায় সমন্বিত উদ্যোগ ও দক্ষতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

    তিনি আরও জানান, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সৌদি সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে।

    জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সৌদি আরবের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে।

    তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সৌদি সরকারের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও বাংলাদেশ সৌদি আরবের পাশে থাকবে।

    বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন