বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • শপিংমল ও মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

    শপিংমল ও মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগের সময়সীমা শিথিল করে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই নির্দেশনা শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর হবে।

    বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল।

    সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। অর্থাৎ এসব কার্যক্রমও রাত ৯টার মধ্যে শেষ করতে হবে।

    তবে হাসপাতাল, ওষুধের দোকান, খাবারের দোকান এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

    এ ছাড়া বিদ্যুৎ বিভাগ সব ধরনের বিলবোর্ড ও আলোকসজ্জার বাতি রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ