বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • বাজেট বাস্তবতা বিবর্জিত প্রতারণামূলক: এনসিপির তীব্র সমালোচনা

    বাজেট বাস্তবতা বিবর্জিত প্রতারণামূলক: এনসিপির তীব্র সমালোচনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘আওয়াজসর্বস্ব প্রতারণামূলক’ বলে অভিহিত করেছে। দলটির মতে, এই বাজেট জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে বরং ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতিতে ভরপুর।

    শুক্রবার (তারিখ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়।

    সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় সংসদ সদস্য ও এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই দুর্বল ভিত্তি, ঋণনির্ভরতা ও বৈষম্যের সংকটে রয়েছে। এই পরিস্থিতিতে একটি রূপান্তরমুখী বাজেট প্রয়োজন ছিল, কিন্তু সরকার সে পথে না গিয়ে অবাস্তব লক্ষ্যমাত্রার বাজেট দিয়েছে।

    তিনি আরও বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বাস্তবসম্মত নয়। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও অর্জনযোগ্য নয়, ফলে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।

    ড. আতিক মুজাহিদ ব্যাংক ঋণনির্ভর বাজেট বাস্তবায়নের ঝুঁকি তুলে ধরে বলেন, এতে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। কর ব্যবস্থার নতুন শর্ত নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি আরও দাবি করেন, করমুক্ত আয়সীমা পর্যাপ্তভাবে না বাড়ানোয় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা চাপের মধ্যে পড়বে। তবে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় কিছু ইতিবাচক দিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন