বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ব্রাজিলের ম্যাচ দেখে ক্লান্ত, তবু নিজেকে তরুণ মনে করেন ফখরুল

    ব্রাজিলের ম্যাচ দেখে ক্লান্ত, তবু নিজেকে তরুণ মনে করেন ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা উপভোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলের ড্র ম্যাচটি দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, খেলা দেখতে গিয়ে কিছুটা ক্লান্ত বোধ করেছেন, তবে খেলাধুলার প্রতি তার আগ্রহ এখনো অটুট।

    রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, “গতকাল ভোরে ব্রাজিলের খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি।”

    খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আমি এখনো খেলা দেখতে ভালোবাসি। বয়সের হিসেবে তরুণ না হলেও মন থেকে নিজেকে এখনো তরুণ মনে করি।”

    তিনি জানান, ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও সুযোগ পেলেই বিভিন্ন খেলাধুলার আয়োজন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুসরণ করেন।

    অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম এবং সহ-সভাপতি রাশেদুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন