বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা: নিন্দা ও ক্ষোভ প্রকাশ জামায়াতের

    জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা: নিন্দা ও ক্ষোভ প্রকাশ জামায়াতের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর পুলিশের শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    রোববার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের লালখান বাজার এলাকায় দায়িত্বরত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে নাঈম হাসানকে শারীরিকভাবে নির্যাতন এবং থানায় নিয়ে গিয়ে অসদাচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

    বিবৃতিতে তিনি দাবি করেন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে নিজ বাড়িতে ফেরার পথে একজন জাতীয় দলের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হেনস্তার মতো ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। নিজের পরিচয় দেওয়ার পরও এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

    এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদের সঙ্গে যদি প্রকাশ্যে এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

    এ সময় তিনি নাঈম হাসান ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দেশের ক্রীড়াবিদ ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন