বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজ সহনীয়

    বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজ সহনীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (AQI) ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই তালিকায় ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

    সোমবার (১৫ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে এ চিত্র পাওয়া যায়। ঢাকার বায়ুমান সূচক ছিল ৮১, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

    তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, যার স্কোর ১৬৪। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৭), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৪) এবং পঞ্চম স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৩)।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর ভালো বায়ু হিসেবে ধরা হয়। ৫১–১০০ মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন