বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • হিজাব ইস্যুতে সংসদ মন্তব্যের বিরুদ্ধে ছাত্রশিবিরের মিছিল

    হিজাব ইস্যুতে সংসদ মন্তব্যের বিরুদ্ধে ছাত্রশিবিরের মিছিল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দা নিয়ে বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর কটূক্তিমূলক মন্তব্য এবং দলীয় কিছু সংসদ সদস্যের প্রতিক্রিয়ার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

    রোববার (১৪ জুন) রাত ৯টায় সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার।

    বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদের মতো জায়গায় নারীদের ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি করা দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

    তিনি আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং এসব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

    সমাবেশে ছাত্রশিবির নেতারা দাবি করেন, সংসদে ধর্মীয় পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন