বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • হজ শেষে দেশে ফেরার ধারা অব্যাহত, ফিরলেন ৫৭ হাজার হাজি

    হজ শেষে দেশে ফেরার ধারা অব্যাহত, ফিরলেন ৫৭ হাজার হাজি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৫৫৫ জন রয়েছেন।

    ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ৯৪৫ জন হাজিকে দেশে ফিরিয়েছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া) ফিরিয়েছে ১৯ হাজার ৮২৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি।

    এ পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৩টি, সাউদিয়া ৫০টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে।

    এদিকে, চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে। সবার দাফন সৌদি আরবেই সম্পন্ন হয়েছে।

    হজযাত্রীদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬৪ হাজার ১৪৯টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৮৯১টি সেবা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন