বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বস্তুনিষ্ঠ গণমাধ্যম গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর

    বস্তুনিষ্ঠ গণমাধ্যম গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারে, তাহলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয়। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই একে নিখুঁত ও দায়িত্বশীল হতে হবে।

    সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ১৬ জুনকে যেদিন গণমাধ্যমের ‘কালো দিবস’ হিসেবে বিবেচনা করা হয়, সেই দিনটিকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া উচিত।

    তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মতাদর্শগত ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রম বর্তমানে আরও বেগবান করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ