বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ছিনতাইকারীদের ধরতে গিয়ে আহত আদাবর থানার ওসি ও এসআই

    ছিনতাইকারীদের ধরতে গিয়ে আহত আদাবর থানার ওসি ও এসআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ।

    মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থিত একটি সন্দেহভাজন আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে সকালে আদাবর এলাকায় একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তথ্য পাওয়ার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

    অভিযানের একপর্যায়ে অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

    তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পরও এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন