বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • মহিলা লীগের মিছিলের ভিডিও নিয়ে চট্টগ্রামে আলোচনা, পুরোনো বলছে পুলিশ

    মহিলা লীগের মিছিলের ভিডিও নিয়ে চট্টগ্রামে আলোচনা, পুরোনো বলছে পুলিশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

    ভিডিওতে কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে একটি ছোট মিছিল দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

    মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে প্রায় দেড় মিনিটের ওই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

    ভিডিওতে ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিম’ ব্যানারে ৯ থেকে ১০ জন নারীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে থাকা ব্যানারে বিভিন্ন দাবি ও প্রতিবাদমূলক বক্তব্য উল্লেখ ছিল।

    এতে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম, মামলা প্রত্যাহার, এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।

    তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ভিডিওটি পুরোনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    তিনি আরও জানান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন