বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW

    পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।

    সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবস্থানের কারণে সীমান্তের ‘শূন্য রেখা’ বা নো ম্যানস ল্যান্ডে বহু পরিবার আটকে পড়েছে, যা মানবিক সংকট তৈরি করেছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১ জুন থেকে অন্তত ২১টি ঘটনায় শিশু ও নারীদেরসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ—যা বাংলাদেশি সীমান্তরক্ষীরা প্রতিহত করেছে।

    হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া ছাড়াই মানুষকে সীমান্তে পাঠাচ্ছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অবিলম্বে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

    প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত এলাকায় রাতে মানুষকে কাঁটাতারের ফাঁক দিয়ে ঠেলে দেওয়া, দুই বাহিনীর ব্যর্থ পতাকা বৈঠক এবং দীর্ঘ সময় ‘নো ম্যানস ল্যান্ড’-এ আটকে থাকার মতো ঘটনা ঘটছে।

    পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটার তালিকা সংশোধন, আটক ও বহিষ্কারের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে লাখো মানুষের নাম বাদ যাওয়ার ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বাংলাদেশি সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়া ঠেলে দেওয়া মানুষকে তারা গ্রহণ করবে না।

    হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ ধরনের জোরপূর্বক বহিষ্কার আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং শিশু অধিকার সনদের পরিপন্থী। সংস্থাটি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করে সুশৃঙ্খল ও মানবিক সীমান্ত ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন