বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বের হয়ে স্বাস্থ্যখাতে চিকিৎসার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

    বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

    মন্ত্রী জানান, জনগণের কল্যাণে নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও গতিশীল করা হবে।

    পরিদর্শনের সময় কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে আসে উল্লেখ করে তিনি বলেন, কয়েকজন চিকিৎসক সময়মতো উপস্থিত হননি এবং হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা শোচনীয়। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

    সিভিল সার্জন অফিসে নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জেলায় পাওয়া অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কিছু ক্ষেত্রে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

    তিনি আরও জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসা সেবা আরও কার্যকর করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন