বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নয়, ‘ব্রেইনস বিহাইন্ড’ বলেছিলেন ড. ইউনূস: মাহফুজ আলম

    ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নয়, ‘ব্রেইনস বিহাইন্ড’ বলেছিলেন ড. ইউনূস: মাহফুজ আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি। তার দাবি অনুযায়ী, এ ধরনের শব্দ ব্যবহার না করে ড. ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন।

    সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, “‘মাস্টারমাইন্ড’ শব্দটির একটি নেতিবাচক অর্থ রয়েছে, এটি সাধারণত অপরাধ বা ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ড. ইউনূস আমার বিষয়ে এমন কোনো শব্দ ব্যবহার করেননি।”

    তিনি আরও দাবি করেন, ড. ইউনূস বা সাবেক প্রেস সচিব শফিকুল আলম—কারও বক্তব্যেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ছিল না। বরং পশ্চিমা রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত “ব্রেইনস বিহাইন্ড” শব্দগুচ্ছই সেখানে বলা হয়েছিল।

    মাহফুজ আলমের মতে, বিষয়টি বাংলাদেশে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর ফলে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে।

    কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের গণআন্দোলনগুলোকে যেভাবে বিভিন্ন সরকার ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের বয়ান সামনে আনা হচ্ছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত একটি অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন। সেখানে কোটা সংস্কার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে মাহফুজ আলমকে ‘ব্রেইনস বিহাইন্ড’ হিসেবে উল্লেখ করার বিষয়টি আলোচনায় আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন