বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • পর্দা-নিকাব মন্তব্য এক্সপাঞ্জ, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ এমপির

    পর্দা-নিকাব মন্তব্য এক্সপাঞ্জ, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ এমপির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংসদে পর্দা ও নিকাব বিষয়ক বক্তব্য এক্সপাঞ্জ করার ঘটনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

    ৩০২ বিধি অনুযায়ী তিনি স্পিকারের কাছে এই অভিযোগ দাখিল করেন এবং বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য।

    গত ১৪ জুন ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনার সময় নারীর পর্দা ও নিকাব নিয়ে তার মন্তব্য ঘিরে সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কঠোর ভূমিকা নেন এবং জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করা সংসদের রীতি পরিপন্থী।

    এরপর বিতর্কিত অংশটি এক্সপাঞ্জ করার ঘোষণা দেন তিনি এবং সংসদে বক্তব্য শেষ করার সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে।

    এই ঘটনার পর সংসদের উত্তেজনা রাজপথেও ছড়িয়ে পড়ে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

    এদিকে সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ৩০২ বিধির আওতায় ডেপুটি স্পিকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মনিরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, তাকে অপমান করা হয়েছে এবং বিষয়টির সঠিক ব্যাখ্যা চান তিনি।

    সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যপ্রণালী অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, এমপি মনিরুল হক চৌধুরী দাবি করেন, তিনি সংসদে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেননি। তার বক্তব্য কেন এক্সপাঞ্জ করা হয়েছে তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন।

    চারবারের এই সংসদ সদস্য বলেন, তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং এ ঘটনায় নিজেকে অপমানিত বোধ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন