বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বাংলাদেশ পুলিশের আইজিপির সঙ্গে বৈঠক করলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

    বাংলাদেশ পুলিশের আইজিপির সঙ্গে বৈঠক করলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

    এ সময় রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন ও আবেগের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণের এই ভালোবাসাকে সম্মানের সঙ্গে স্মরণ করেন এবং তা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।

    আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেম ও আর্জেন্টিনার প্রতি তাদের আবেগকে বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

    তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

    সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন