বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যা: ক্ষোভ ও নিন্দা জামায়াতের

    গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যা: ক্ষোভ ও নিন্দা জামায়াতের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে পরিকল্পিত, নৃশংস এবং মানবতাবিরোধী হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

    রোববার (২১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সাঘাটার বোনারপাড়া এলাকায় প্রকাশ্য বাজারে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও মেধাবী শিক্ষার্থী সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

    মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, কোনো সভ্য সমাজে এ ধরনের সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষ গ্রহণযোগ্য হতে পারে না।

    তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে যেন কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব না পড়ে, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    বিবৃতিতে আহতদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানান, হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

    এছাড়া নিহত সাইফুল্লাহ বারীর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি মহান আল্লাহর কাছে নিহতের শাহাদাত কবুল এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন