বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

    আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

    মঙ্গলবার (২৩ জুন) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, সপ্তাহের শেষ দিকে দেশের বেশ কয়েকটি এলাকায় বর্ষণের প্রবণতা আরও বাড়তে পারে।

    বুধবার (২৪ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে বর্ষণ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুন) থেকে শনিবার (২৭ জুন) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দেশে বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ