বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

    শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং সকালে আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসভবনে যৌথ অভিযান পরিচালনা করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

    অভিযানের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনে প্রবেশে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ভবনের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত কয়েকজন চালক ও দেহরক্ষী অসহযোগিতামূলক আচরণ করেন।

    পরে রাতভর অবস্থান ও তল্লাশি কার্যক্রম চালানোর পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন