বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন

    লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে—এমন দাবি করে প্রকাশিত একটি অনলাইন প্রতিবেদনের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

    শনিবার (২৭ জুন) রাতে এক ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, তাদের প্রধান কার্যালয় ২৮ কুইন্স গেট, লন্ডনে অবস্থিত। পবিত্র আশুরা উপলক্ষে ওই দিন হাইকমিশনের কার্যক্রম বন্ধ ছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে যে ভবনে কর্তৃপক্ষকে প্রবেশ করতে দেখা গেছে, সেটি ২৭ কুইন্স গেটের একটি আবাসিক ভবন, যা হাইকমিশনের মূল ভবন নয়।

    হাইকমিশন আরও জানায়, কনস্যুলার সেবা ২৭ কুইন্স গেট থেকে পরিচালিত হলেও এর প্রবেশপথ কুইন্স গেট টেরেস দিক দিয়ে। ভিডিওতে দেখা রাস্তার দিকের প্রবেশপথটি কনস্যুলার সেবার জন্য ব্যবহৃত হয় না; এটি ভবনের আবাসিক অংশে প্রবেশের পথ।

    বাংলাদেশ হাইকমিশন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাইকমিশন-সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন