বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সীমান্তের কাছে একের পর এক ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

    সীমান্তের কাছে একের পর এক ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের তিনটি অঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয়।

    এনসিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

    এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে, অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ কিলোমিটার গভীরে।

    এরপর ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

    এর আগে রোববার রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। একইভাবে, রোববার সন্ধ্যায় মণিপুরের কাংপোকপি এলাকার কাছাকাছি ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

    তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


    সূত্র: এনসিএস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন