বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান

    অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে দেশের বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের অর্থবছর জুলাই থেকে জুন পর্যন্ত চলে। তবে জুন মাসে বর্ষা, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে, যা বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলে।

    তিনি বলেন, অর্থবছরকে আন্তর্জাতিক ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয় করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন, আর্থিক পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত হবে।

    এ সময় তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান এবং দেশের অর্থনৈতিক পরিকল্পনাকে আরও যুগোপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন