বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • দুদকের নতুন নেতৃত্ব বাছাইয়ে প্রথম বৈঠক আজ

    দুদকের নতুন নেতৃত্ব বাছাইয়ে প্রথম বৈঠক আজ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে যাচ্ছে। এ লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক আজ বুধবার (১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।

    আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে কমিশনের শূন্য পদে যোগ্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    গত ২২ জুন সরকার দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

    দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত এই সার্চ কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুজন যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি ওই তালিকা থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

    এর আগে ১৫ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সার্চ কমিটির মাধ্যমে দুদক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

    দুদক আইন অনুযায়ী কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে গঠিত হয়। আইনটির ধারা ৬ অনুযায়ী, রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দিয়ে থাকেন। এ কারণে নতুন সার্চ কমিটির কার্যক্রমকে দুদকের নেতৃত্ব পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন