বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • প্রতারণা মামলায় গ্রেপ্তার ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর

    প্রতারণা মামলায় গ্রেপ্তার ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে আটক করা হয়।

    মঙ্গলবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় মাসুকুর রহমানের ছয় মাসের কারাদণ্ড হয়েছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

    তিনি আরও জানান, মাসুকুর রহমানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় প্রতারণাসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে।

    গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ