বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সাইবার অভিযোগে ডিবির তদন্তে শাওন, মাহি ও শান্তা ফারজানা

    সাইবার অভিযোগে ডিবির তদন্তে শাওন, মাহি ও শান্তা ফারজানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও পোস্ট নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন প্রতিনিধি শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন।

    শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

    থানা সূত্রে জানা যায়, অভিযোগে জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য ও ভিডিওর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

    অভিযোগটি করেছেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা।

    লিখিত আবেদনে তারা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি আপত্তিকর বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অসম্মানজনক বলে দাবি করা হয়েছে।

    এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

    চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন এবং আন্দোলনকে হেয় করার মতো মন্তব্য করেছেন।

    অভিযোগকারীরা বিষয়গুলো তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

    উল্লেখ্য, ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলনই পরবর্তীতে ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিতি পায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন