শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বৈরী আবহাওয়ায় এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা স্থগিত

    বৈরী আবহাওয়ায় এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা স্থগিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিকূল আবহাওয়া এবং কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় দক্ষিণাঞ্চলের পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    সোমবার (৬ জুলাই) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

    দলটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এছাড়া স্থগিত হওয়া এলাকার কর্মসূচিগুলো চলতি মাসের শেষদিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

    এনসিপি জানায়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ধাপে পরিচালিত হবে।

    এদিকে, সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত সমাবেশের মাধ্যমে উত্তরাঞ্চলের পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন