বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ: পরিবেশমন্ত্রী

    রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ: পরিবেশমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

    বুধবার (৮ জুলাই) সচিবালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    পরিবেশমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৮ হাজার স্কুলে কোনো খেলার মাঠ নেই। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনাও এর অংশ।

    তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নগর ও গ্রামাঞ্চলে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে পরিবেশের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

    মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ইটভাটার ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লক ও অটো ব্রিকের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়ানো পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ