শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

    রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯,০০০ বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ৯৬১টিতে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    নতুন আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “স্বপ্ন সবসময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় মিরপুর-২ এলাকায় নতুন এই আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আরও সহজে উন্নত মানের পণ্য ও সেবার সুবিধা পাবেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় আমাদের রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”

    নতুন এই আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে সহজেই সংগ্রহ করতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, শীতাতপনিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশ এবং  গ্রাহকবান্ধব ও দ্রুত সেবার সমন্বয়ে আউটলেটটি একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

    আউটলেট উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বছরজুড়ে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্বপ্ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন