বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভোলা মিডিয়া ক্লাবের নেতৃত্বে আহাদ-হেলাল

    ভোলা মিডিয়া ক্লাবের নেতৃত্বে আহাদ-হেলাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘ভোলা জেলা মিডিয়া ক্লাব’-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি ৩০ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক অমৃতালোক-এর সম্পাদক এম এ আহাদ চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জিটিভির ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন গোলদর।

    সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভোলা শহরের বিএভিএস রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

    নবগঠিত কমিটিতে মো. ওমর ফারুক (কালবেলা) সিনিয়র সহ-সভাপতি, আল আমিন শাহরিয়ার (বাসস) সহ-সভাপতি, অ্যাডভোকেট মনিরুল ইসলাম (মানবজমিন) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মিজানুর রহমান (বৈশাখী টিভি ও দিনকাল) যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল সাহা বিকাশ (যমুনা টিভি ও জাগো নিউজ) সাংগঠনিক সম্পাদক এবং মো. মাকসুদুর রহমান (মানবকণ্ঠ) অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    এ ছাড়া শাহরিয়ার ঝিলন সহ-সাংগঠনিক সম্পাদক, ইমরান ইমু দপ্তর সম্পাদক, মো. মহিউদ্দিন সহ-দপ্তর সম্পাদক, আরিফ উদ্দিন রনি প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, মুনসুর আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইয়ামিন হাওলাদার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাহীন কাদের আইন ও কল্যাণ সম্পাদক, লিটন শেখ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মঞ্জুর আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মো. খাইরুল ইসলাম গ্রন্থাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনুছ শরীফ, শহীদ তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, এইচ এম নাহিদ, বিল্লাল হোসেন, আদিল হোসেন তপু, ইকরামুল আলম, মো. সুলাইমান, শাখাওয়াত হোসেন শাকিল, আব্দুর রহমান হেলাল, আরিয়ান আরিফ ও মীর জামাল উদ্দিন তানু।

    নবনির্বাচিত নেতারা সংগঠনের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ভোলার গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন