বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার মতে, কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় ধরনের প্রভাব পড়বে না, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, বন্যাকবলিত অঞ্চলের মানুষ এখনও চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কয়েক দিনের জন্য পরীক্ষা পেছালে বড় কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন