বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি, টেকসই ও জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার

    জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি, টেকসই ও জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তুলতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা জাতিসংঘে তুলে ধরেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

    শনিবার (১৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘নিউ আরবান এজেন্ডা’র মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন তিনি।

    বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। নগরায়ণকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যম নয়, বরং সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু মোকাবিলার একটি কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সরকার।

    তিনি জানান, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং আধুনিক ও টেকসই নগর অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    প্রতিমন্ত্রী বলেন, নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনায় সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নতুন ধরনের নগর অর্থায়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, টেকসই নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।

    জাতিসংঘের এই বৈঠকে বাংলাদেশ এমন একটি নগর ভবিষ্যতের প্রত্যয় তুলে ধরে, যেখানে উন্নয়নের সুফল দেশের সব মানুষ ও অঞ্চলের কাছে পৌঁছাবে এবং কেউ পিছিয়ে থাকবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ