বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড়

    সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক) গ্রেফতার হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং তার নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে।

    মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজার এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিতর্কিত সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

    এ ঘটনায় নিন্দা জানিয়ে সাংবাদিকের দ্রুত মুক্তি দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ বিভিন্ন সাংবাদিক নেতা।

    পরিবার ও সহকর্মীদের দাবি, ফায়ার সার্ভিস-সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজছিলেন। পরে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের সময় একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক এবং মামলার বাদী, যিনি ফায়ার সার্ভিসের একজন কর্মচারী বলে উল্লেখ করা হয়েছে, তাকে গালিগালাজ ও মানসিকভাবে হেনস্তা করেন। এরপর তাকে পুলিশের গাড়িতে তোলা হয়।

    এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে গ্রেফতার বা হয়রানি করা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। তারা এটিকে মুক্ত সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

    বিবৃতিতে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন