বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মাত্র কয়েক উপকরণেই ঘরে তৈরি করুন লিপ টিন্ট

    মাত্র কয়েক উপকরণেই ঘরে তৈরি করুন লিপ টিন্ট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেকআপে এখন প্রাকৃতিক লুকের চাহিদা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তাই ভারী লিপস্টিকের বদলে অনেকেই ঝুঁকছেন লিপ টিন্টের দিকে। লিপ টিন্ট ঠোঁটে হালকা রঙের আভা এনে মুখে সতেজতা যোগ করে, আবার আলাদা করে লিপস্টিক লাগানো হয়েছে বলেও মনে হয় না।

    তবে বাজারে পাওয়া অনেক লিপ টিন্টে প্যারাবেন, কৃত্রিম সুগন্ধি ও অন্যান্য রাসায়নিক উপাদান থাকতে পারে, যা দীর্ঘদিন ব্যবহারে ঠোঁট শুষ্ক বা কালচে হওয়ার ঝুঁকি বাড়ায়। চাইলে খুব সহজেই ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে নিরাপদ লিপ টিন্ট তৈরি করা সম্ভব।

    বিটরুট দিয়ে গোলাপি লিপ টিন্ট

    বিটরুট প্রাকৃতিকভাবে ঠোঁটে উজ্জ্বল গোলাপি আভা এনে দেয়। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঠোঁটের যত্নেও সহায়ক।

    যা লাগবে:

    ১ চা-চামচ বিটরুটের রস বা বিটরুট পাউডার
    ১ চা-চামচ অ্যালোভেরা জেল
    ৩–৪ ফোঁটা আমন্ড অয়েল

    সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পরিষ্কার ছোট কৌটায় সংরক্ষণ করুন। ফ্রিজে রাখলে কয়েক সপ্তাহ ব্যবহার করা যাবে।

    স্ট্রবেরি দিয়ে ময়েশ্চারাইজিং লিপ টিন্ট

    ঠোঁট ফেটে গেলে বা শুষ্ক থাকলে স্ট্রবেরি দিয়ে তৈরি টিন্ট হতে পারে দারুণ সমাধান।

    প্রয়োজন হবে:

    ১টি পাকা স্ট্রবেরি
    আধা চা-চামচ পেট্রোলিয়াম জেলি
    ১টি ভিটামিন-ই ক্যাপসুল

    স্ট্রবেরির রস বের করে হালকা গরম করা পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিন। এরপর ভিটামিন-ই যোগ করে ভালোভাবে নাড়ুন। ঠান্ডা হলে এটি টিন্টের মতো জমে যাবে।

    মাত্র দুই মিনিটে তৈরি ইনস্ট্যান্ট লিপ টিন্ট

    সময় কম থাকলে অ্যালোভেরা জেল, গ্লিসারিন এবং সামান্য ফুড কালার মিশিয়েও তৈরি করা যায় লিপ টিন্ট। নিজের পছন্দ অনুযায়ী রঙের শেড তৈরি করা সম্ভব।

    যেভাবে সংরক্ষণ করবেন


    ব্যবহারের পর সব সময় ফ্রিজে রাখুন।
    আঙুলের বদলে পরিষ্কার লিপ ব্রাশ বা কটন বাড ব্যবহার করুন।
    ভিটামিন-ই ক্যাপসুল যোগ করলে টিন্ট দীর্ঘদিন ভালো থাকে।
    ব্যবহারের আগে যা করবেন

    লিপ টিন্ট লাগানোর আগে চিনি ও মধুর মিশ্রণ দিয়ে ঠোঁট হালকা স্ক্রাব করে নিন। এরপর অল্প পরিমাণ টিন্ট ঠোঁটের মাঝখানে লাগিয়ে আঙুল বা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিন। এতে ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা আসবে এবং মুখে সতেজ লুক ফুটে উঠবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ