বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মির্জা আব্বাস কবে ফিরবেন? বিএনপির সর্বশেষ আপডেট

মির্জা আব্বাস কবে ফিরবেন? বিএনপির সর্বশেষ আপডেট
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা ও থেরাপি নিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন হওয়ায় তার দেশে ফেরার সম্ভাবনা আপাতত পিছিয়েছে।

রোববার (২ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মার্চ শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওই হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। নিয়মিত থেরাপি ও চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফেরার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হওয়ার পরই তিনি দেশে ফিরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন