বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পরিবেশ রক্ষায় নদীকেন্দ্রিক পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় নদীকেন্দ্রিক পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাজধানীর নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা হবে। শিল্পকারখানা থেকে অপরিশোধিত বর্জ্য যেন নদীতে না পড়ে, সে জন্য প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশগত বিধিনিষেধ অমান্য করবে বা ইটিপি স্থাপন করবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের লক্ষ্য শুধু বুড়িগঙ্গা নয়, পর্যায়ক্রমে দেশের সব নদীকে দূষণমুক্ত রাখা এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন