বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তফসিল প্রকাশ করে। তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের বাইরে থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি।

পরে দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ কমিশনের অনুমোদিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন