বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মেয়ে জাইমাকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

মেয়ে জাইমাকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে প্রয়াত মাহবুব আলী খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন