বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন তিনি।

সমাবেশের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন।

চারা রোপণের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও উপস্থিত নেতারা শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের সদস্য ও চিকিৎসকরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন