শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অর্থ আত্মসাতের অভিযোগে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

    অর্থ আত্মসাতের অভিযোগে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং আরও ৩৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

    সোমবার (১০ আগস্ট) দুপুরে দুদকের কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে করা অভিযোগে মোট ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

    অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাংকের অর্থ অনিয়ম ও আত্মসাতের মাধ্যমে ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত তথ্য এবং অর্থ আত্মসাতের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

    ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যই দুদকে অভিযোগ করা হয়েছে।

    অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    দুদকের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা বিষয়গুলো এখনো তদন্তাধীন এবং অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন