বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নতুন বেতন কাঠামো সম্পর্কে জানতে চাইলে মুখ্য সচিব বলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।’

তার এই বক্তব্যের ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হওয়া অপেক্ষা আরও বাড়ল। তবে নতুন পে-স্কেলে বেতন কতটা বাড়বে বা কোন গ্রেডে কী পরিবর্তন আসবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এ সময় দেশের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি স্বীকার করেন, বাজারে কিছু সমস্যা রয়েছে এবং তা সমাধানে সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করছেন, জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির সঙ্গে উৎপাদন ও সরবরাহব্যবস্থায় স্বাভাবিকতা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন