বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

    উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

    র‍্যাব জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

    উল্লেখ্য, উত্তরার ডিএল পেট্রলপাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

    এর আগে গত ১৪ আগস্ট ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    এ ছাড়া অভিযানে লুণ্ঠিত ১২ লাখ টাকা, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বরের প্লেট ও একটি মোটরসাইকেলসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মূলহোতাকে জিজ্ঞাসাবাদসহ তদন্তের মাধ্যমে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ